
ইউক্রেনের নতুন চিফ অব স্টাফ হিসেবে কিরিলো বুদানভের নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুদানভ এত দিন সামরিক গোয়েন্দা বাহিনীর (জিইউআর) প্রধানের দায়িত্ব পালন করছিলেন।
রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০ দফার শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার মধ্যেই নতুন চিফ অব স্টাফের নাম জানালেন জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘নিরাপত্তার বিষয়বলি এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর উন্নয়নে এখন ইউক্রেনকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। সেই সঙ্গে কূটনৈতিক আলোচনার পথও এগিয়ে নিতে হবে। রাষ্ট্রের এসব দায়িত্ব বাস্তবায়নে কাজ করবে প্রেসিডেন্টের দপ্তর।’
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
আটলান্টা, জর্জিয়া, ইউএসএ
মোবাইল: +17707224573
মোবাইল: +17867468741
ই-মেইল: admin@dainikbangladeshnews.com
কপিরাইট © ২০২৬ ডেভেলপার ভিলেজ।
আপনার মতামত জানান :
মন্তব্য করতে লগইন করুন. লগইন
(0)টি মন্তব্য
কেউ মন্তব্য করেনি :)