
শরীয়তপুর প্রতিনিধি :
আওয়ামী লীগের ভোট বর্জনের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন শরীয়তপুর ২ আসনের সাবেক সাংসদ একেএম এনামুল হক শামীম। তার নির্দেশনায় আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের মধ্যে নড়িয়া উপজেলার ১৪ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মধ্যে ১১ জন এবং সখিপুর থানার ৯ জনের মধ্যে ৮ জন বি এন পি প্রার্থী শফিকুর রহমান কিরনের পক্ষে নির্বাচনী প্রচারনা করছেন। সবার বক্তব্য শামীমের অনুমতি নিয়েই তারা বিএনপির পক্ষে মাঠে নেমেছেন। যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আনোয়ার খান নিজে মঞ্চে উঠে এবং বর্তমান মহিলা সম্পাদক মুক্তা আক্তারের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বিএনপির পক্ষে নির্বাচন করছেন। শামীমের আপন ছোট ভাই ডা সিয়ামের লোকজন দাড়িপাল্লার পক্ষে ভোট ভিক্ষা করছে। স্থানীয়রা বলছেন শামীম সাহেব সবদিকেই ভালো থাকার ব্যবস্হা নিশ্চিত করেছেন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
আটলান্টা, জর্জিয়া, ইউএসএ
মোবাইল: +17707224573
মোবাইল: +17867468741
ই-মেইল: admin@dainikbangladeshnews.com
কপিরাইট © ২০২৬ ডেভেলপার ভিলেজ।
আপনার মতামত জানান :
মন্তব্য করতে লগইন করুন. লগইন
(0)টি মন্তব্য
কেউ মন্তব্য করেনি :)