
ডোনাল্ড ট্রাম্পের বাগাড়ম্বরে জুড়ি নেই। ভুল হোক আর ভুয়াই হোক—নিজের ‘সক্ষমতার’ ব্যাপারে তাঁর অগাধ আত্মবিশ্বাস।
ট্রাম্প নিজেকে এমনভাবে উপস্থাপন করেন, তাঁর ভক্তরা তো বটেই, অন্য সাদাসিধা মানুষও সহজেই তাঁর কথার ফাঁদে আটকে যান। তাঁর কথায় আস্থা রাখতে শুরু করেন।
এই যেমন ২০২২ সালের ফেব্রুয়ারির পর থেকে ট্রাম্প বড় গলায় বারবার বলে আসছিলেন, জো বাইডেনের জায়গায় তিনি যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাধতই না।
একই কথার পুনরাবৃত্তি করে ২০২৩ সালের জানুয়ারিতে ট্রাম্প বলেছিলেন, ‘... এখনো যদি আমি প্রেসিডেন্ট হই, তাহলে আলোচনার মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যেই এই ভয়াবহ ও দ্রুত বাড়তে থাকা যুদ্ধ থামিয়ে দিতে পারি।’
২০২৩ সালের মে মাসে সিএনএনের এক অনুষ্ঠানে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘তাঁরা মারা যাচ্ছেন—রুশ ও ইউক্রেনীয়রা। আমি চাই, তারা (রাশিয়া–ইউক্রেন) মারা যাওয়া বন্ধ করুক এবং আমি এটা করে দেব। আমি ২৪ ঘণ্টার মধ্যে এটা করে দেব।’
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
আটলান্টা, জর্জিয়া, ইউএসএ
মোবাইল: +17707224573
মোবাইল: +17867468741
ই-মেইল: admin@dainikbangladeshnews.com
কপিরাইট © ২০২৬ ডেভেলপার ভিলেজ।
আপনার মতামত জানান :
মন্তব্য করতে লগইন করুন. লগইন
(0)টি মন্তব্য
কেউ মন্তব্য করেনি :)