রবিবার ২২ মার্চ ২০২৬

৭ চৈত্র ১৪৩২

ই-পেপার

dainik bangladesh

প্রিন্ট সংস্করণ

জানুয়ারি ২৫,২০২৬, ০১:৪৮

ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় বৈঠক ‘গঠনমূলক’, পরবর্তী বৈঠক হবে ১ ফেব্রুয়ারি

যুদ্ধ বন্ধে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠকের পর আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে ‘গঠনমূলক’ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে গতকাল শনিবার দুই দিনের এ বৈঠক শেষ হয়েছে। পরবর্তী বৈঠক আগামী ১ ফেব্রুয়ারি আবুধাবিতে হবে বলে জানিয়েছেন মার্কিন এক কর্মকর্তা। আলোচনার জন্য রাশিয়াও প্রস্তুত বলে জানিয়েছে মস্কো।

এদিকে এ আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। চলতি শীত মৌসুমে এটাই সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠক গত শুক্রবার শুরু হয়। গতকাল দ্বিতীয় দিনেও আলোচনা চলে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এই তিন দেশের বৈঠক এটাই প্রথম।

আপনার মতামত জানান :

মন্তব্য করতে লগইন করুন. লগইন

(0)টি মন্তব্য

কেউ মন্তব্য করেনি :)