নভেম্বর ২৬,২০২৬, ০১:০৫

৭৫তম মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিযোগী জেনিফার বারেতো। সিএনএনের খবর অনুযায়ী, এই প্রথম কোনো বিবাহিত নারী এ মুকুট জিতলেন। রানারআপ হয়েছেন ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ।
পুয়ের্তো রিকোর সান হুয়ানে মঙ্গলবার স্থানীয় সময় রাতে চূড়ান্ত পর্বের আয়োজন হয়। ১১৫ জন প্রতিযোগীর মধ্য থেকে ধাপে ধাপে সেরা ৩০, ১২ এবং শেষে ৫ জন ফাইনালিস্ট বাছাই করা হয়। শেষ ধাপের প্রশ্নোত্তর পর্বে ছিলেন পুয়ের্তো রিকো, ডমিনিকান রিপাবলিক, ভেনেজুয়েলা, ফিলিপাইন ও নিউজিল্যান্ডের প্রতিযোগীরা।
২৭ বছর বয়সী জেনিফার সাত বছরের এক কন্যাসন্তানের মা। মডেলিংয়ের পাশাপাশি তিনি পেশায় একজন মনোবিজ্ঞানী।
বাংলাদেশের প্রতিযোগী সামিরা খান মাহি সেরা ৩০-এ জায়গা পাননি। চূড়ান্ত পর্বের কিছু আগেও দর্শক ভোটে তিনি শীর্ষে ছিলেন, তবে শেষ মুহূর্তে ইকুয়েডরের প্রতিযোগী তাঁকে পেছনে ফেলে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন। ভিসা জটিলতায় নেপালসহ কয়েকটি দেশের প্রতিযোগী এবারের আসরে অংশ নিতে পারেননি।
ছবি: Khanh Hoa newspaper's reporter / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
আপনার মতামত জানান :
মন্তব্য করতে লগইন করুন. লগইন
(0)টি মন্তব্য
কেউ মন্তব্য করেনি :)