নভেম্বর ২৪,২০২৬, ১২:০৭

দুঃসাহসিক অভিযান ও রোমাঞ্চের গল্প নিয়ে ঢাকায় আবার আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 'ব্যানফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল'। শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে উৎসবটি শুরু হবে।
আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে পর্বতারোহণ, ট্রেইল-রানিং, সাইক্লিং ও স্কিইং বিষয়ক বিশ্বখ্যাত বেশ কয়েকটি চলচ্চিত্র দেখানো হবে। এর মধ্যে রয়েছে 'দ্য ফিনিশার: জেসমিন প্যারিস অ্যান্ড দ্য বার্কলে ম্যারাথনস', 'রিল রক: রাইডার্স অন দ্য স্টর্ম', ফ্রান্সের 'ম্যান্ডালা' এবং কানাডার 'কোল্ড কলস'।
দেশে অ্যাডভেঞ্চার ও আউটডোর কার্যক্রমে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দিতে এবার প্রথমবারের মতো দেওয়া হবে 'রয়েল বেঙ্গল টাইগার অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড'। একই মঞ্চে এন্ডুরেন্স অ্যাথলেট মোহাম্মদ শামসুজ্জামান আরাফাতের আলোকচিত্রনির্ভর বই 'এনডিয়র: চেজিং দ্য ইম্পসিবল' প্রকাশিত হবে।
ছবি: Mountaineer / উইকিমিডিয়া কমন্স (CC BY 3.0)
আপনার মতামত জানান :
মন্তব্য করতে লগইন করুন. লগইন
(0)টি মন্তব্য
কেউ মন্তব্য করেনি :)