মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

ই-পেপার

দৈনিক বাংলাদেশ.নিউজ ডেস্ক

প্রিন্ট সংস্করণ

নভেম্বর ২৪,২০২৬, ১২:০৭

'ওবেসিটি' জার্নালে প্রকাশিত গবেষণা

রক্তে শর্করা নিয়ন্ত্রণে একটানা নয়, ঘণ্টায় ঘণ্টায় হাঁটা বেশি কার্যকর: গবেষণা

একবারে একটানা ৪৫ মিনিট হাঁটার চেয়ে সারাদিনে প্রতি ঘণ্টায় ৫ মিনিট করে দ্রুত হাঁটলে রক্তে শর্করা বেশি স্থিতিশীল থাকে বলে এক নতুন গবেষণায় উঠে এসেছে। নভেম্বরে আন্তর্জাতিক জার্নাল 'ওবেসিটি'তে গবেষণাটি প্রকাশিত হয়।

ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডোর গবেষক ড. অড্রে বার্গুইগনান ও তার সহকর্মীরা দিনে ছয় ঘণ্টার বেশি বসে কাজ করা ৩০ জন প্রাপ্তবয়স্ককে ছয় সপ্তাহ পর্যবেক্ষণ করেন।

যারা প্রতি ঘণ্টায় ৫ মিনিট করে হেঁটেছেন, তাদের রক্তে শর্করা আদর্শ সীমায় থাকার সময় ৮২ থেকে বেড়ে ৯৪ শতাংশ হয়েছে। অন্যদিকে একটানা ৪৫ মিনিট হাঁটা দলের ক্ষেত্রে তা ৮৯ থেকে কমে ৮০ শতাংশ হয়েছে।

গবেষকদের মতে, ঘন ঘন হাঁটলে শরীরের বড় পেশিগুলো বারবার সক্রিয় হয় এবং সারাদিন রক্ত থেকে গ্লুকোজ শোষণ করে। তবে গবেষণাটি ছোট পরিসরে হওয়ায় আরও বড় গবেষণা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। ডায়াবেটিসের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের যেকোনো পরিবর্তনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ছবি: John Robert McPherson / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)

আপনার মতামত জানান :

মন্তব্য করতে লগইন করুন. লগইন

(0)টি মন্তব্য

কেউ মন্তব্য করেনি :)