
আট বছরের দীর্ঘ যাত্রা শেষে ইউরোপ ও জাপানের যৌথ মহাকাশযান 'বেপিকলম্বো' সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধের কক্ষপথে প্রবেশ করেছে। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) শনিবার এ তথ্য জানিয়েছে।
২০১১-১৫ সালে নাসার 'মেসেঞ্জার' অভিযানের পর এটি দ্বিতীয় মহাকাশযান, যা বুধের কক্ষপথে প্রবেশ করল। ইএসএ জানিয়েছে, ইউরোপের তৈরি মডিউলটি সফলভাবে কক্ষপথে পৌঁছানোর মধ্য দিয়ে কয়েক মাসব্যাপী জটিল ধাপের সূচনা হলো।
মহাকাশযানটিতে দুটি বৈজ্ঞানিক প্রোব রয়েছে, একটি ইএসএর এবং অন্যটি জাপানের মহাকাশ সংস্থা জাক্সার তৈরি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রোব দুটি আলাদা হয়ে ভিন্ন উচ্চতায় নিজ নিজ কক্ষপথে কাজ শুরু করবে।
যাত্রাপথে বিজ্ঞানীরা মহাকাশযানের এক্স-রে ক্যামেরা 'এমআইএক্সএস' পরীক্ষা করেন। আন্তঃগ্রহ অভিযানে পাঠানো এটিই প্রথম এক্স-রে ইমেজিং যন্ত্র।
ছবি: European Space Agency / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0 igo)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
আটলান্টা, জর্জিয়া, ইউএসএ
মোবাইল: +17707224573
মোবাইল: +17867468741
ই-মেইল: admin@dainikbangladeshnews.com
কপিরাইট © ২০২৬ ডেভেলপার ভিলেজ।
আপনার মতামত জানান :
মন্তব্য করতে লগইন করুন. লগইন
(0)টি মন্তব্য
কেউ মন্তব্য করেনি :)