মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

ই-পেপার

দৈনিক বাংলাদেশ.নিউজ ডেস্ক

প্রিন্ট সংস্করণ

নভেম্বর ২৪,২০২৬, ১২:০৭

নতুন করে জিপিএ ৫ পেল ১০১ জন

এইচএসসি পুনর্মূল্যায়ন: চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাস ২৩৮ জন

এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ২৩৮ জন শিক্ষার্থী। সোমবার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, এ বছর ২৭ হাজার ১১১ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে মোট ১ লাখ ১৭ হাজার ৫২১টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেছিল।

পুনর্মূল্যায়নে নতুন করে জিপিএ ৫ পেয়েছে ১০১ জন। সব মিলিয়ে ২ হাজার ৪৩ জনের ফল পরিবর্তন হয়েছে।

গত ৩১ অক্টোবর সারাদেশে একযোগে এইচএসসির ফল প্রকাশিত হয়। চট্টগ্রাম বোর্ডে এবার পাসের হার ছিল ৫২ দশমিক ০৭ শতাংশ।

ছবি: Ashif Anam Siddique (Ruesho) / উইকিমিডিয়া কমন্স (CC BY 3.0)

আপনার মতামত জানান :

মন্তব্য করতে লগইন করুন. লগইন

(0)টি মন্তব্য

কেউ মন্তব্য করেনি :)