মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

ই-পেপার

দৈনিক বাংলাদেশ.নিউজ ডেস্ক

প্রিন্ট সংস্করণ

নভেম্বর ২৪,২০২৬, ১২:০৮

নতুন নীতিমালা জারি

ব্যাংকের চেয়ারম্যান নিয়োগে প্রধানমন্ত্রীর অনুমোদন বাধ্যতামূলক

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি সরকারের শেয়ার রয়েছে এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চেয়ারম্যান নিয়োগে প্রধানমন্ত্রীর অনুমোদন বাধ্যতামূলক করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত নীতিমালা, ২০২৬ জারি করেছে।

নীতিমালা অনুযায়ী, বাছাই কমিটির সুপারিশের পর চেয়ারম্যান নিয়োগ, পুনর্নিয়োগ বা মনোনয়নে প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে। পরিচালক নিয়োগে লাগবে অর্থমন্ত্রীর অনুমোদন।

একই সঙ্গে কর্মরত সচিব ও সমগ্রেডের কর্মকর্তাদের এসব প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালক হওয়ার সুযোগ বাতিল করা হয়েছে।

ব্যাংক-কোম্পানি আইন অনুযায়ী এসব নিয়োগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনও নিতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে। সরকার বলছে, পরিচালনা পর্ষদকে আরও দক্ষ ও পেশাদার করতেই এই উদ্যোগ।

ছবি: CAPTAIN RAJU / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)

আপনার মতামত জানান :

মন্তব্য করতে লগইন করুন. লগইন

(0)টি মন্তব্য

কেউ মন্তব্য করেনি :)