রবিবার ২৯ নভেম্বর ২০২৬

১৫ অগ্রহায়ণ ১৪৩৩

ই-পেপার
সর্বশেষ
হাসিনার ফেরার ঘোষণার মধ্যে ডিসেম্বরজুড়ে সমাবেশের প্রস্তুতি বিএনপি, জামায়াত ও এনসিপির● ভারত হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার● আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করার প্রস্তাব নেতানিয়াহুর, আলোচনায় বসতে রাজি প্রতিদ্বন্দ্বী● লকডাউনের আগে ১৪ জেলায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ, মাঠে ১১৩ প্লাটুন বিজিবি● জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার আলবানিজকে ঢুকতে দেয়নি কোস্টারিকা● আবারও ২ লাখ টাকা ছাড়াল ভরিপ্রতি সোনার দাম● হামের উপসর্গ নিয়ে এক দিনে ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৫১● অস্থিরতায় বাংলাদেশ থেকে ২৫ কোটি ডলারের পোশাকের অর্ডার সরাল জারা, এইচঅ্যান্ডএমসহ বিদেশি ব্র্যান্ড● সম্পাদকীয়: একাত্তর বনাম 'ভ্রাতৃত্বের' রাজনীতি● ● ● ● ● ● ● ● ● ●
PulseGadgets - Smart gadgets, free shipping
PulseGadgets
Free shipping on every order
Code WELCOME10 for 10% off
Shop now
Sponsored

দৈনিক বাংলাদেশ.নিউজ ডেস্ক

প্রিন্ট সংস্করণ

নভেম্বর ২৮,২০২৬, ০৯:১১

রয়টার্সের প্রতিবেদন

অস্থিরতায় বাংলাদেশ থেকে ২৫ কোটি ডলারের পোশাকের অর্ডার সরাল জারা, এইচঅ্যান্ডএমসহ বিদেশি ব্র্যান্ড

অস্থিরতায় বাংলাদেশ থেকে ২৫ কোটি ডলারের পোশাকের অর্ডার সরাল জারা, এইচঅ্যান্ডএমসহ বিদেশি ব্র্যান্ড

দেশে চলমান অস্থিরতার মধ্যে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওসহ বিভিন্ন বিদেশি ব্র্যান্ড ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। এনডিটিভি প্রতিবেদনটি প্রকাশ করেছে। সরানো অর্ডারের পরিমাণ মাসিক অর্ডারের প্রায় এক-দশমাংশ, যার বেশির ভাগ গেছে ভারতে, বাকিটা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ায়।

বিজিএমইএর হিসাবে উৎপাদন ক্ষতি ৪০ কোটি ডলার ছাড়িয়েছে। সংগঠনটির পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, প্রতিযোগী দেশগুলো ৬০ থেকে ৯০ দিনে পণ্য সরবরাহ করে, বাংলাদেশে লাগে প্রায় ১২০ দিন। ভারত প্রায় এক সপ্তাহ এবং ভিয়েতনাম ও কম্বোডিয়া ১৫ দিন পর্যন্ত এগিয়ে থাকে। তাঁর ভাষায়, "ব্র্যান্ডগুলোর বিকল্প আছে। অস্থিরতা চললে তারা আমাদের জন্য অপেক্ষা করবে না।"

আলপস অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম বলেন, "১ নভেম্বর থেকে আমার বেশির ভাগ ক্রেতা অর্ডার দেওয়া বন্ধ করে দিয়েছেন।" শ্রমিকনেতা বাবুল আখতার অর্ডার সরিয়ে নেওয়াকে "যুক্তিসংগত নয়" বলে মন্তব্য করেন।

শ্রমসচিব আবদুর রহমান তরফদার মজুরি ৩৬ শতাংশ বৃদ্ধিকে "সন্তোষজনক" বলে উল্লেখ করেন। জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

ডেস্ক রিপোর্ট

ছবি: বাংলাদেশের একটি পোশাক কারখানা (ফাহাদ ফয়সাল) / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)

আপনার মতামত জানান :

মন্তব্য করতে লগইন করুন. লগইন

(0)টি মন্তব্য

কেউ মন্তব্য করেনি :)

f ফেসবুকে আমাদের সঙ্গে থাকুন
ফেসবুক পেইজ ফলো করুন →

আমাদের সম্পর্কে | যোগাযোগ | সম্পাদকীয় নীতিমালা
← প্রথম পাতা