বুধবার ২৫ নভেম্বর ২০২৬

১১ অগ্রহায়ণ ১৪৩৩

ই-পেপার

দৈনিক বাংলাদেশ.নিউজ ডেস্ক

প্রিন্ট সংস্করণ

নভেম্বর ২৪,২০২৬, ০৭:১০

অনলাইন জুয়ার টাকা জোগাড়ের অভিযোগ

চাঁদপুরে নানিকে হত্যার অভিযোগে কিশোর নাতি গ্রেপ্তার

চাঁদপুর শহরে ৬৫ বছর বয়সী লুৎফুন্নাহারকে হত্যার অভিযোগে তাঁর ১৬ বছর বয়সী নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, অনলাইন জুয়ায় টাকা হারিয়ে তা জোগাড় করতেই কিশোরটি নানিকে হত্যার পরিকল্পনা করে। সে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, ১৮ নভেম্বর সন্ধ্যায় শহরের জেএম সেনগুপ্ত সড়কের একটি ভবনের সপ্তম তলার ভাড়া বাসা থেকে লুৎফুন্নাহারের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। তিনি সেখানে একা থাকতেন। ২১ নভেম্বর নিহতের এক মেয়ে থানায় হত্যা মামলা করেন।

সোমবার সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরটির সম্পৃক্ততা পাওয়ার পর রোববার তাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে হত্যায় ব্যবহৃত ছুরি এবং নিহতের স্বর্ণের চেইন, আংটি ও কানের দুল উদ্ধার করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কিশোরটি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

ছবি: FahimHP / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)

আপনার মতামত জানান :

মন্তব্য করতে লগইন করুন. লগইন

(0)টি মন্তব্য

কেউ মন্তব্য করেনি :)