বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬

১২ অগ্রহায়ণ ১৪৩৩

ই-পেপার
সর্বশেষ
হাসিনার দেশে ফেরা ও আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে: তসলিমা নাসরিন● হাসিনার ফেরার ইচ্ছা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত● ফিশিং লিংক ও অ্যাপের ফাঁদে ফোনের নিয়ন্ত্রণ হারিয়ে খালি হচ্ছে ব্যাংক হিসাব● মিস ইউনিভার্সের মুকুট পুয়ের্তো রিকোর জেনিফার বারেতোর● পিএসজির টানা জয়ের ধারা থামাল রোমা, ম্যাচ ২-২ ড্র● নেতানিয়াহুর দুর্নীতি মামলায় বড় স্বস্তি, গুরুতর অভিযোগ প্রত্যাহারের পরামর্শ আদালতের● বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের● ● ● ● ● ● ● ●
PulseGadgets - Smart gadgets, free shipping
PulseGadgets
Free shipping on every order
Code WELCOME10 for 10% off
Shop now
Sponsored

দৈনিক বাংলাদেশ.নিউজ ডেস্ক

প্রিন্ট সংস্করণ

নভেম্বর ২৬,২০২৬, ০১:০৫

১৪ দেশ ও অঞ্চলের ওপর নতুন শুল্ক

বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ, ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি দেশ ও অঞ্চলের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাব অনুযায়ী বাংলাদেশি পণ্যের ওপর ১৮ শতাংশ শুল্ক বসতে পারে। সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে চীনের ওপর, আর ভিয়েতনামের ওপর ৩৫ শতাংশ।

বিবিসির প্রতিবেদনের বরাতে জানা যায়, অন্যান্য দেশ ও অঞ্চলের ওপর ২০ থেকে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব রয়েছে। তালিকায় বাংলাদেশ ছাড়াও আছে ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান ও জাপান।

মার্কিন বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’ অনুযায়ী বিভিন্ন দেশের বাণিজ্যনীতি যুক্তরাষ্ট্রের ব্যবসা, শ্রমিক ও ভোক্তাদের স্বার্থে অন্যায্য প্রভাব ফেলছে কি না, তা তদন্ত করে এ শুল্ক প্রস্তাব করা হয়েছে। গত মার্চে হোয়াইট হাউস এ তদন্ত শুরু করে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ক দেশটির সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছিল।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাদা সমঝোতা থাকায় কিছু দেশের ক্ষেত্রে কার্যকর শুল্কহার কমে আসতে পারে বলে জানানো হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, এ নীতি দেশটির উৎপাদনশিল্পকে শক্তিশালী করবে ও কর্মসংস্থান বাড়াবে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বড় বাজার হওয়ায় নতুন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে এর প্রভাব কতটা পড়বে, তা নিয়ে হিসাব-নিকাশ শুরু করেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা।

ছবি: Moheen Reeyad / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)

আপনার মতামত জানান :

মন্তব্য করতে লগইন করুন. লগইন

(0)টি মন্তব্য

কেউ মন্তব্য করেনি :)

f ফেসবুকে আমাদের সঙ্গে থাকুন
ফেসবুক পেইজ ফলো করুন →

আমাদের সম্পর্কে | যোগাযোগ | সম্পাদকীয় নীতিমালা
← প্রথম পাতা