মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬

১০ অগ্রহায়ণ ১৪৩৩

ই-পেপার

দৈনিক বাংলাদেশ.নিউজ ডেস্ক

প্রিন্ট সংস্করণ

নভেম্বর ২৪,২০২৬, ০৭:০৯

প্রতি অর্ডারে খরচ বাড়ার দাবি

নিউ ইয়র্কের ডেলিভারি আইনের বিরোধিতায় প্যাকেটে স্টিকার দিচ্ছে অ্যামাজন

নিউ ইয়র্ক সিটির প্রস্তাবিত 'ডেলিভারি প্রোটেকশন অ্যাক্ট'-এর বিরোধিতা করে গ্রাহকদের পণ্যের প্যাকেটে সতর্কবার্তার স্টিকার লাগাচ্ছে অ্যামাজন। প্রযুক্তি সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, স্টিকারে দাবি করা হয়েছে আইনটি কার্যকর হলে প্রতি অর্ডারে পাঁচ ডলার পর্যন্ত অতিরিক্ত খরচ হতে পারে।

স্টিকারের কিউআর কোড স্ক্যান করে গ্রাহকেরা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আপত্তি জানাতে পারবেন। এর আগে অ্যাপে নোটিফিকেশনের মাধ্যমেও সম্ভাব্য ফি নিয়ে গ্রাহকদের জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

প্রস্তাবিত আইনে শেষ ধাপের ডেলিভারির জন্য নতুন লাইসেন্সিং নিয়ম এবং ঠিকাদারের বদলে ডেলিভারি কর্মীদের সরাসরি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। মেয়র জোহরান মামদানি অগাস্টে এ আইনের প্রতি সমর্থন জানান। টিমস্টার্স ইউনিয়নসহ সমর্থকদের মতে, এতে কর্মীদের বেতন-সুবিধা ও প্রতিষ্ঠানের জবাবদিহি বাড়বে।

অ্যামাজনের দাবি, আইন পাস হলে খরচ ও ডেলিভারির সময় দুটোই বাড়বে। প্রতিষ্ঠানটি নিউ ইয়র্ক সিটি থেকে ডিস্ট্রিবিউশন সেন্টার সরিয়ে নেওয়ার হুমকিও দিয়েছে।

ছবি: Tdorante10 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)

আপনার মতামত জানান :

মন্তব্য করতে লগইন করুন. লগইন

(0)টি মন্তব্য

কেউ মন্তব্য করেনি :)