নভেম্বর ২৪,২০২৬, ১২:০৭

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ 'এ' দল। ওমানের ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার আগে ব্যাট করে ১৪৫ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২১.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৫ রান যোগ করেন পারভেজ হোসেন ও অধিনায়ক সাইফ হাসান। পারভেজ ২৯ বলে ৩২ এবং সাইফ ৩৬ বলে ২৮ রান করেন। তবে ১২.৫ থেকে ১৭.৫ ওভারের মধ্যে মাত্র ৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। ইফতেখার হোসেন ৭৫ বলে ৩১ রান করে দলকে দেড়শর কাছে নিয়ে যান।
প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করায় একাদশে চারটি পরিবর্তন এনেছিল বাংলাদেশ। গ্রুপে দ্বিতীয় হওয়া দলটির সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ পাকিস্তান। মঙ্গলবার 'বি' গ্রুপের শেষ ম্যাচের পর সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হবে।
ছবি: Nurunnaby Chowdhury (Hasive) / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
আপনার মতামত জানান :
মন্তব্য করতে লগইন করুন. লগইন
(0)টি মন্তব্য
কেউ মন্তব্য করেনি :)