মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

ই-পেপার

দৈনিক বাংলাদেশ.নিউজ ডেস্ক

প্রিন্ট সংস্করণ

নভেম্বর ২৪,২০২৬, ১২:০৭

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পাবনায় জেলি-কস্টিক সোডায় ভেজাল দুধ, দুজনের কারাদণ্ড

পাবনার ফরিদপুর উপজেলায় জেলি ও কস্টিক সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরির দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আটক আরও দুজনকে জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোপালনগর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয় বলে জানিয়েছেন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় আবুল হোসেনকে (৩৬) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা এবং ওমর ফারুককে (২৫) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দুজনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে তিন ড্রাম জেলি, ৫০০ গ্রাম কস্টিক সোডা এবং তিন ড্রাম ভেজাল দুধ জব্দ করা হয়। ইউএনও জানান, খাদ্যে ভেজালবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছবি: www.Pixel.la Free Stock Photos / উইকিমিডিয়া কমন্স (CC0)

আপনার মতামত জানান :

মন্তব্য করতে লগইন করুন. লগইন

(0)টি মন্তব্য

কেউ মন্তব্য করেনি :)