বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬

১২ অগ্রহায়ণ ১৪৩৩

ই-পেপার
সর্বশেষ
হাসিনার দেশে ফেরা ও আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে: তসলিমা নাসরিন● হাসিনার ফেরার ইচ্ছা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত● ফিশিং লিংক ও অ্যাপের ফাঁদে ফোনের নিয়ন্ত্রণ হারিয়ে খালি হচ্ছে ব্যাংক হিসাব● মিস ইউনিভার্সের মুকুট পুয়ের্তো রিকোর জেনিফার বারেতোর● পিএসজির টানা জয়ের ধারা থামাল রোমা, ম্যাচ ২-২ ড্র● নেতানিয়াহুর দুর্নীতি মামলায় বড় স্বস্তি, গুরুতর অভিযোগ প্রত্যাহারের পরামর্শ আদালতের● বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের● ● ● ● ● ● ● ●
PulseGadgets - Smart gadgets, free shipping
PulseGadgets
Free shipping on every order
Code WELCOME10 for 10% off
Shop now
Sponsored

দৈনিক বাংলাদেশ.নিউজ ডেস্ক

প্রিন্ট সংস্করণ

নভেম্বর ২৫,২০২৬, ০৭:০৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানার কাছে ফকিরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান; আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম সিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে চকরিয়ার খুটাখালীর সাহাব উদ্দিন (৪৩) এবং বান্দরবানের লামার মাদ্রাসাছাত্র সাইফুল ইসলামের (২৪) পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন।

বাকিদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। আহতরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ছবি: Tanvir Rahman / Wikimedia Commons (CC BY-SA 4.0)

আপনার মতামত জানান :

মন্তব্য করতে লগইন করুন. লগইন

(0)টি মন্তব্য

কেউ মন্তব্য করেনি :)

f ফেসবুকে আমাদের সঙ্গে থাকুন
ফেসবুক পেইজ ফলো করুন →

আমাদের সম্পর্কে | যোগাযোগ | সম্পাদকীয় নীতিমালা
← প্রথম পাতা