নভেম্বর ২৪,২০২৬, ০৭:১০

২০২৫ সালের শেষ দিকে পরিচালিত টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) ক্যাম্পেইনে ইপিআইয়ের প্রশাসনিক হিসাবে কাভারেজ ছিল ৯৭.৩ শতাংশ। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে গবেষণা প্রতিষ্ঠান সিআইপিআরবির নিরপেক্ষ মূল্যায়নে এই হার পাওয়া গেছে ৫১ শতাংশ।
দেশের ৬৪ জেলা, ১২ সিটি করপোরেশন ও চারটি বস্তি এলাকায় ২৭ হাজার ৯১০ শিশুর তথ্য নিয়ে জরিপটি করা হয়। গ্রামে কাভারেজ ৫৩.৭ শতাংশ এবং শহরে ৪২.৩ শতাংশ পাওয়া গেছে। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রাজশাহীতে (৬১.৭ শতাংশ) এবং সবচেয়ে কম ঢাকায় (৪২.৫ শতাংশ)।
জরিপে টিকা না নেওয়ার প্রধান কারণ হিসেবে স্কুলগামী শিশুদের ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় এবং স্কুলের বাইরের শিশুদের ক্ষেত্রে টিকাদানের সময় না জানার কথা উঠে এসেছে।
আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক হোসেন বলেন, অর্ধেক কাভারেজের ফল বড় ঘটনা এবং পুরো বিষয়টি পর্যালোচনা করা দরকার। ইপিআইয়ের কর্মকর্তারা অবশ্য বলছেন, স্বাস্থ্য অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে ফল গ্রহণের পরই তা জানানো হবে।
ছবি: John Vachon / উইকিমিডিয়া কমন্স (Public domain)
আপনার মতামত জানান :
মন্তব্য করতে লগইন করুন. লগইন
(0)টি মন্তব্য
কেউ মন্তব্য করেনি :)