বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২২ মাঘ ১৪৩২

ই-পেপার

dainik bangladesh

প্রিন্ট সংস্করণ

জানুয়ারি ২৫,২০২৬, ০৩:৫৪

এই সিজনে দুরন্ত টিভিতে যা যা পাচ্ছে ছোটরা

শিশু-কিশোরদের বিনোদন ও শেখার জগতে নতুন উদ্দীপনা নিয়ে শুরু হচ্ছে দুরন্ত টিভির ৩৪তম সিজন। প্রতিবারের মতো এবারও ছোটদের জন্য নিরাপদ, শিক্ষণীয় ও আনন্দঘন কনটেন্টের সমাহার সাজিয়েছে চ্যানেলটি। নতুন এই সিজনে থাকছে একেবারে নতুন কুইজ অনুষ্ঠান ‘দুরন্ত মেধাবী’, সঙ্গে ১১টি জনপ্রিয় ও নতুন কার্টুন সিরিজ, নাটক, পাপেট শো এবং দুরন্ত টিভির নিয়মিত শিশুতোষ অনুষ্ঠান। পাশাপাশি ‘দুরন্ত সিনেমা’ সময়ে প্রচারিত হবে দেশি ও বিদেশি নানা জনপ্রিয় শিশুতোষ সিনেমা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে চ্যানেলটি।

কুইজে নতুন মাত্রা: ‘দুরন্ত মেধাবী’
৩৪তম সিজনের সবচেয়ে বড় আকর্ষণ নতুন কুইজ শো ‘দুরন্ত মেধাবী’। ২৬ পর্বের এই অনুষ্ঠানে সারা দেশ থেকে বাছাই করা মেধাবী শিশু-কিশোরেরা অংশ নিচ্ছে। অনুষ্ঠানটির কাঠামো সাজানো হয়েছে পাঁচটি চ্যালেঞ্জিং রাউন্ডে। প্রতিটি রাউন্ডে তিনটি করে প্রশ্ন, যেখানে শুধু বইয়ের পড়া নয়; বরং প্রতিযোগীর উপস্থিত বুদ্ধি, বিশ্লেষণক্ষমতা, ধাঁধা সমাধানের দক্ষতা এবং চারপাশের বিশ্ব সম্পর্কে জানাশোনাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি ধাপ পেরোতে পারলেই থাকছে পুরস্কার এবং পরের রাউন্ডে খেলার সুযোগ। চূড়ান্ত রাউন্ডে প্রতিযোগীদের খেলতে হবে ‘হাই রিস্ক’ নিয়ে, যেখানে জিতলে মিলবে মেগা পুরস্কার।

আপনার মতামত জানান :

মন্তব্য করতে লগইন করুন. লগইন

(0)টি মন্তব্য

কেউ মন্তব্য করেনি :)