জানুয়ারি ২৫,২০২৬, ০২:০৬

ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে রোজা শুরু হওয়ার কথা। রোজার পণ্যের বেচাকেনার মৌসুম ঘনিয়ে এলেও বাজারে সব পণ্যের আমদানি সমানতালে বাড়েনি। ছোলা, মসুর ডাল ও চিনির আমদানি রোজার চাহিদার তুলনায় ভালো থাকলেও ভোজ্যতেল ও মটর ডালের আমদানি তুলনামূলক কম এখনো। এ পর্যন্ত খেজুরও এসেছে রোজার চাহিদার প্রায় এক–তৃতীয়াংশ।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাওয়া গত আড়াই মাসের (১ নভেম্বর থেকে ১৮ জানুয়ারি) নিত্যপণ্য আমদানির তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। এ সময়ের মধ্যে সমুদ্র ও স্থলবন্দর দিয়ে যেসব পণ্য খালাস হয়েছে, তার বাইরে আমদানির পাইপলাইনেও রোজার পণ্য রয়েছে।
আপনার মতামত জানান :
মন্তব্য করতে লগইন করুন. লগইন
(0)টি মন্তব্য
কেউ মন্তব্য করেনি :)