বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬

১২ অগ্রহায়ণ ১৪৩৩

ই-পেপার
সর্বশেষ
হাসিনার দেশে ফেরা ও আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে: তসলিমা নাসরিন● হাসিনার ফেরার ইচ্ছা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত● ফিশিং লিংক ও অ্যাপের ফাঁদে ফোনের নিয়ন্ত্রণ হারিয়ে খালি হচ্ছে ব্যাংক হিসাব● মিস ইউনিভার্সের মুকুট পুয়ের্তো রিকোর জেনিফার বারেতোর● পিএসজির টানা জয়ের ধারা থামাল রোমা, ম্যাচ ২-২ ড্র● নেতানিয়াহুর দুর্নীতি মামলায় বড় স্বস্তি, গুরুতর অভিযোগ প্রত্যাহারের পরামর্শ আদালতের● বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের● ● ● ● ● ● ● ●
PulseGadgets - Smart gadgets, free shipping
PulseGadgets
Free shipping on every order
Code WELCOME10 for 10% off
Shop now
Sponsored

দৈনিক বাংলাদেশ.নিউজ ডেস্ক

প্রিন্ট সংস্করণ

নভেম্বর ২৫,২০২৬, ০৭:০৫

মুখপাত্রের বরাতে রয়টার্সের খবর

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী মঙ্গলবার রয়টার্সকে এ তথ্য দেন।

মুখপাত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে ভারতে নেওয়া হয়েছিল, তাই দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। রয়টার্স বলছে, এই প্রথম তিনি দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানালেন। এর আগে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করা হয়েছিল।

সরকারের পক্ষ থেকে বিষয়টিতে কড়া প্রতিক্রিয়া এসেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রয়টার্সকে বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে এবং বিমান পাঠানো নিয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আইনকে সম্মান করলে তাঁকে আদালতে আত্মসমর্পণ করে বিচারের মুখোমুখি হতে হবে।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। তাঁর পক্ষ থেকে আগেও বলা হয়েছিল, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান। বিশ্লেষকদের মতে, এই ঘোষণা ঘিরে রাজনৈতিক ও আইনি অঙ্গনে উত্তেজনা বাড়তে পারে।

ছবি: Md Shaifuzzaman Ayon / Wikimedia Commons (CC BY-SA 4.0)

আপনার মতামত জানান :

মন্তব্য করতে লগইন করুন. লগইন

(0)টি মন্তব্য

কেউ মন্তব্য করেনি :)

f ফেসবুকে আমাদের সঙ্গে থাকুন
ফেসবুক পেইজ ফলো করুন →

আমাদের সম্পর্কে | যোগাযোগ | সম্পাদকীয় নীতিমালা
← প্রথম পাতা