শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬

১২ অগ্রহায়ণ ১৪৩৩

ই-পেপার
সর্বশেষ
হাসিনার দেশে ফেরা ও আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে: তসলিমা নাসরিন● হাসিনার ফেরার ইচ্ছা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত● সম্পাদকীয়: সহিংসতার দায় ব্যক্তির, শাস্তি কেন গোটা জেলার?● ফিশিং লিংক ও অ্যাপের ফাঁদে ফোনের নিয়ন্ত্রণ হারিয়ে খালি হচ্ছে ব্যাংক হিসাব● মিস ইউনিভার্সের মুকুট পুয়ের্তো রিকোর জেনিফার বারেতোর● পিএসজির টানা জয়ের ধারা থামাল রোমা, ম্যাচ ২-২ ড্র● নেতানিয়াহুর দুর্নীতি মামলায় বড় স্বস্তি, গুরুতর অভিযোগ প্রত্যাহারের পরামর্শ আদালতের● বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের● ● ● ● ● ● ● ● ●
PulseGadgets - Smart gadgets, free shipping
PulseGadgets
Free shipping on every order
Code WELCOME10 for 10% off
Shop now
Sponsored

ক্রীড়া প্রতিবেদক

প্রিন্ট সংস্করণ

জানুয়ারি ২৬,২০২৬, ০৩:৫১

মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালে প্রথম শিরোপা বাংলাদেশের

মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালে প্রথম শিরোপা বাংলাদেশের

প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আজ ব্যাংককে টুর্নামেন্টের শেষ দিনে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে শিরোপা জিতেছেন সাবিনা খাতুন-মনিকা চাকমারা।

দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ৬ ম্যাচে সর্বোচ্চ ১৬ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা ভুটানের পয়েন্ট ৫ ম্যাচে ১১।

ব্যাংককের নন্থাবুরি স্টেডিয়ামে বাংলাদেশ মাঠে নেমেছিল ‘‎ড্র করলেই চ্যাম্পিয়ন’ সমীকরণ নিয়ে। প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ছিলেন সাবিনারা। তবে ম্যাচে প্রথম গোলটা করেছে মালদ্বীপই। তৃতীয় মিনিটে গোলকিপার স্বপ্না আক্তার ও মাসুরা পারভীনের বোঝাপড়ার ভুলে বল যায় বাংলাদেশের জালে।

তবে সমতাসূচক গোল পেতে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি বাংলাদেশকে। ম্যাচের পঞ্চম মিনিটে সরাসরি ফ্রি-কিক থেকে গোল করেন সাবিনা খাতুন। এর এক মিনিট পর পেনাল্টি পায় বাংলাদেশ। তবে এই সুযোগ সাবিনা কাজে লাগাতে পারেননি।

আপনার মতামত জানান :

মন্তব্য করতে লগইন করুন. লগইন

(0)টি মন্তব্য

কেউ মন্তব্য করেনি :)

f ফেসবুকে আমাদের সঙ্গে থাকুন
ফেসবুক পেইজ ফলো করুন →

আমাদের সম্পর্কে | যোগাযোগ | সম্পাদকীয় নীতিমালা
← প্রথম পাতা