
শনিবার ২৭ ডিসেম্বর ২১ বছরে পদার্পণ করছে বৈশাখী টেলিভিশন। ২০০৫ সালের ২৭ ডিসেম্বর বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য লালনের অঙ্গীকার নিয়ে সম্প্রচার শুরু করে চ্যানেলটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর থাকছে বিশেষ অনুষ্ঠানমালা। সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয়েছে ‘২১ বছরে বৈশাখী’ শিরোনামের সরাসরি সংগীতানুষ্ঠান, চলবে রাত ১০টা পর্যন্ত। এর ফাঁকে ফাঁকে থাকছে বিশিষ্টজনদের শুভেচ্ছা বার্তা। বেলা ১১টায় বৈশাখী পরিবারের সদস্য ও অতিথিদের উপস্থিতিতে কেক কাটা হবে।
লিটু সোলায়মানের প্রযোজনায় সরাসরি সংগীতানুষ্ঠানটি প্রচারিত হবে মোট ১০টি সেগমেন্টে। প্রথম সেগমেন্টে আইনুন পুতুলের উপস্থাপনায় দেশাত্মবোধক গান গাইবেন অনন্যা আচার্য্য ও মিথিলা মল্লিক। সকাল ৯টা ১৫ মিনিটে রবীন্দ্র ও নজরুলসংগীত পরিবেশন করবেন অণিমা রায় ও ইউসুফ আহমেদ খান। ১০টা ১৫ মিনিটে সোনালি দিনের গান গাইবেন খুরশিদ আলম ও চম্পা বণিক। বেলা ১১টা ১০ মিনিটে আধুনিক গান গাইবেন নদী ও অপু আমান।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
আটলান্টা, জর্জিয়া, ইউএসএ
মোবাইল: +17707224573
মোবাইল: +17867468741
ই-মেইল: admin@dainikbangladeshnews.com
কপিরাইট © ২০২৬ ডেভেলপার ভিলেজ।
আপনার মতামত জানান :
মন্তব্য করতে লগইন করুন. লগইন
(0)টি মন্তব্য
কেউ মন্তব্য করেনি :)