
গুপ্তচরবৃত্তির অভিযোগে প্রায় এক দশক কিউবায় আটক থাকা কিউবান-আমেরিকান শিক্ষিকা আলিনা লোপেজ মিয়ারেস মুক্তি পেয়ে যুক্তরাষ্ট্রে ফিরেছেন। দুটি সূত্র ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্রের বরাতে সিএনএন এ খবর জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ৬৮ বছর বয়সী আলিনাকে ২০১৭ সালে কিউবায় আটক করা হয়। চলতি বছরের সেপ্টেম্বরে কিউবা সরকার তাঁকে মুক্তি দিতে রাজি হলে যুক্তরাষ্ট্র সরকারের একটি ছোট দল হাভানায় গিয়ে তাঁকে ফিরিয়ে আনে। বিষয়টি এতদিন প্রকাশ করা হয়নি।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সিএনএনকে বলেন, সেপ্টেম্বরে আলিনা লোপেজের প্রত্যাবর্তনকে তাঁরা স্বাগত জানিয়েছেন এবং তাঁর মুক্তির বিনিময়ে কিউবাকে কিছু দেওয়া বা কোনো বন্দি বিনিময় করা হয়নি।
এমন এক সময়ে এই মুক্তির খবর এলো, যখন ট্রাম্প প্রশাসন হাভানার ওপর চাপ বাড়িয়েছে এবং দুই দেশের সম্পর্কে উত্তেজনা চলছে। কিউবা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে প্রকাশ্য কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ছবি: Ezarate / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
আটলান্টা, জর্জিয়া, ইউএসএ
মোবাইল: +17707224573
মোবাইল: +17867468741
ই-মেইল: admin@dainikbangladeshnews.com
কপিরাইট © ২০২৬ ডেভেলপার ভিলেজ।
আপনার মতামত জানান :
মন্তব্য করতে লগইন করুন. লগইন
(0)টি মন্তব্য
কেউ মন্তব্য করেনি :)