মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬

১০ অগ্রহায়ণ ১৪৩৩

ই-পেপার

দৈনিক বাংলাদেশ.নিউজ ডেস্ক

প্রিন্ট সংস্করণ

নভেম্বর ২৪,২০২৬, ০৭:০৮

জীবাশ্ম জ্বালানি প্রশ্নে মতবিরোধ

চুক্তি ছাড়াই শেষ হলো কপ৩১ জলবায়ু সম্মেলন

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১) নতুন কোনো রাজনৈতিক চুক্তি ছাড়াই শেষ হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সালের পর এই প্রথম সম্মেলন কোনো রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে পারল না।

আলোচকদের অভিযোগ, চুক্তিতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর কথা অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেছে সৌদি আরব। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো তেল, গ্যাস ও কয়লাকে উষ্ণায়নের প্রধান কারণ হিসেবে চুক্তিতে উল্লেখের দাবি জানিয়েছিল। সৌদি আরব ও ওপেক সদস্যরা দীর্ঘদিন ধরে বলে আসছে, ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থাতেও জীবাশ্ম জ্বালানির প্রয়োজন থাকবে।

আয়ারল্যান্ডের জলবায়ুমন্ত্রী দারাগ ও'ব্রায়েন মন্তব্য করেন, সম্মেলনটি কয়েকটি তেল উৎপাদনকারী দেশের কাছে জিম্মি হয়ে পড়েছিল। তবে সম্মেলনের সভাপতিত্বকারী কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো দেশকে বিশেষ সুবিধা দেওয়া হয়নি। সৌদি প্রতিনিধিদের তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

প্রায় ১৩০টি দেশের সমর্থনে জীবাশ্ম জ্বালানি থেকে ধাপে ধাপে সরে আসার দাবি জানিয়ে চিঠি দেওয়া হলেও সংশোধিত খসড়ায় বিষয়টি রাখা হয়নি; বরং কার্বন ক্যাপচার প্রযুক্তির পক্ষে জোরালো ভাষা যুক্ত হয়।

ছবি: Saffron Blaze ও অন্যান্য / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)

আপনার মতামত জানান :

মন্তব্য করতে লগইন করুন. লগইন

(0)টি মন্তব্য

কেউ মন্তব্য করেনি :)