মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬

১০ অগ্রহায়ণ ১৪৩৩

ই-পেপার

দৈনিক বাংলাদেশ.নিউজ ডেস্ক

প্রিন্ট সংস্করণ

নভেম্বর ২৪,২০২৬, ১২:০৬

প্রথমবারের মতো যৌথ বিশেষ বাহিনী অনুশীলন

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ অনুশীলন পরিদর্শনে মঙ্গলবার সকালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

উপ প্রেস সচিব জানান, সশস্ত্র বাহিনীর বিশেষ বাহিনীগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো 'জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬' এর চূড়ান্ত অনুশীলন সেখানে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।

হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী অনুশীলনস্থল ঘুরে দেখবেন এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করবেন। বিকালে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বঙ্গোপসাগরে প্রাকৃতিকভাবে জেগে ওঠা এই ভূখণ্ড স্থানীয়ভাবে 'জাহাইজ্জার চর' নামে পরিচিত। এই প্রথম কোনো সরকারপ্রধান সেখানে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন করতে যাচ্ছেন।

ছবি: Jubair Bin Iqbal / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)

আপনার মতামত জানান :

মন্তব্য করতে লগইন করুন. লগইন

(0)টি মন্তব্য

কেউ মন্তব্য করেনি :)