
নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয় দিয়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বেলা দুইটার দিকে সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার যুবকের নাম মো. ফখরুদ্দিন (৩৫)। তাঁর বাড়ি পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে। তাঁর বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বাড়িতেই ছিলেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় ফখরুদ্দিন সেখানে গিয়ে নিজেকে এনএসআই কর্মকর্তা দাবি করেন। একপর্যায়ে শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় যৌথ বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়। এরপর যৌথ বাহিনীর একটি দল ফখরুদ্দিনকে গ্রেপ্তার করে। ফখরুদ্দিনের মানিব্যাগে সেনাবাহিনীর ইউনিফর্ম পরা একাধিক ভুয়া ছবি পাওয়া যায়।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
আটলান্টা, জর্জিয়া, ইউএসএ
মোবাইল: +17707224573
মোবাইল: +17867468741
ই-মেইল: admin@dainikbangladeshnews.com
কপিরাইট © ২০২৬ ডেভেলপার ভিলেজ।
আপনার মতামত জানান :
মন্তব্য করতে লগইন করুন. লগইন
(0)টি মন্তব্য
কেউ মন্তব্য করেনি :)