নভেম্বর ২৪,২০২৬, ০৭:০৯

উচ্চমাধ্যমিকের (এইচএসসি) উত্তরপত্র পুনর্নিরীক্ষণে যশোর শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৬২৮ জন পরীক্ষার্থী। নতুন করে জিপিএ ৫ পেয়েছেন ৫১৫ জন। সব মিলিয়ে ফল পরিবর্তন হয়েছে ১,৯০৯ জনের। সোমবার বিকেলে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।
বোর্ড সূত্রে জানা গেছে, এবার ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী ৯৭ হাজার ৬১৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। যাচাই শেষে ৪,৮১০টি উত্তরপত্রের নম্বরে পরিবর্তন আনা হয়। গ্রেড উন্নীত হয়ে 'এ' থেকে জিপিএ ৫ পেয়েছেন ৫০৭ জন।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী বলেন, উত্তরপত্র মূল্যায়নে কিছু শিক্ষকের গাফিলতি ছিল এবং অনেক খাতা যথাযথভাবে মূল্যায়ন হয়নি। গাফিলতির প্রমাণ পাওয়া পরীক্ষকদের ভবিষ্যতে খাতা দেওয়া হবে না এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ছবি: Press Information Department / উইকিমিডিয়া কমন্স (Public domain)
আপনার মতামত জানান :
মন্তব্য করতে লগইন করুন. লগইন
(0)টি মন্তব্য
কেউ মন্তব্য করেনি :)