শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬

১ ফাল্গুন ১৪৩২

ই-পেপার

শামীম সাহেব

প্রিন্ট সংস্করণ

ফেব্রুয়ারি ১৩,২০২৬, ০৬:৫১

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহে বিএনপির ‘দুর্গে’ জামায়াতের জয়, চারটি আসনের তিনটিতেই জয়ী

ঝিনাইদহ

বিএনপির ‘দুর্গ’খ্যাত ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের তিনটিতেই জয় পেয়েছে জামায়াতে ইসলামী। শুধু ঝিনাইদহ–১ (শৈলকুপা) আসনে বিএনপি নেতা সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জয়ী হয়েছেন। ভোট গণনা শেষে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

জামায়াতে ইসলামীর বিজয়ী তিনজন হলেন ঝিনাইদহ–২ (সদর ও হরিণাকুণ্ডু) আসনে আলী আজম মো. আবু বক্কর, ঝিনাইদহ–৩ (কোটচাঁদপুর ও মহেশপুর) আসনে মতিয়ার রহমান ও ঝিনাইদহ–৪ (কালীগঞ্জ ও সদর একাংশ) আসনে মাওলানা আবু তালিব নির্বাচিত হয়েছেন।

আপনার মতামত জানান :

মন্তব্য করতে লগইন করুন. লগইন

(0)টি মন্তব্য

কেউ মন্তব্য করেনি :)