মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬

২৮ মাঘ ১৪৩২

ই-পেপার

প্রিন্ট সংস্করণ

ফেব্রুয়ারি ০২,২০২৬, ১১:২৭

ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না!

নিজস্ব প্রতিবেদক :

 

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না ভোটাররা। নির্বাচন কমিশনের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল রোববার এ বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, ‘ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে ফোন নিয়ে যাওয়া যাবে না।’

সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও তিন ধরনের ব্যক্তি মুঠোফোন নিয়ে যেতে পারবেন বলে সেখানে জানানো হয়েছে। তাঁরা হলেন ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী আনসার বা ভিডিপির দুই সদস্য।

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হবে। এবার ৬৪ জেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজারের বেশি; মোট ভোটকক্ষের সংখ্যা প্রায় আড়াই লাখ।

১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট গ্রহণ হবে। শেরপুর–৩ আসনের এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট হচ্ছে না।

 

আপনার মতামত জানান :

মন্তব্য করতে লগইন করুন. লগইন

(0)টি মন্তব্য

কেউ মন্তব্য করেনি :)