বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২২ মাঘ ১৪৩২

ই-পেপার

dainik bangladesh

প্রিন্ট সংস্করণ

জানুয়ারি ২৪,২০২৬, ১০:৪২

বগুড়ায় রেলের জমি দখল

বগুড়ার ঐতিহ্যবাহী সরকারি আজিজুল হক কলেজের সামনে রেললাইনের দুই পাশে যেভাবে অবৈধ দখলদারি চলছে, তা অত্যন্ত উদ্বেগজনক। প্রথম আলোর প্রতিবেদন জানিয়েছে, রেল বিভাগের জমি দখল করে ঝুঁকিপূর্ণ স্থানে স্থায়ী দোকানঘর নির্মাণ করা হচ্ছে এবং কামারগাড়ি রেলগেট–সংলগ্ন একটি বিশাল জলাধার ভরাট করা হচ্ছে। উন্নয়নের নামে বা ব্যক্তিগত উপার্জনের দোহাই দিয়ে এই যে দখলদারি, তা কেবল আইনের লঙ্ঘন নয়, বরং একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও নগর পরিবেশের ওপর চরম আঘাত।

সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষের ভাষ্যমতে, ক্যাম্পাসের প্রধান ফটকের সামনেই রেললাইনের দুই পাশে স্থাপনা নির্মাণ করায় শিক্ষার্থীদের নিরাপত্তা এখন হুমকির মুখে। এত দিন যে জলাধারটি ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি একটি প্রাকৃতিক নিরাপত্তাবেষ্টনী হিসেবে কাজ করত, সেটিকেও এখন কৌশলে ভরাট করা হচ্ছে। একটি স্বনামধন্য কলেজের ঠিক সামনে রেললাইনের মতো অতিঝুঁকিপূর্ণ স্থানে কীভাবে একের পর এক রেস্তোরাঁ ও বাণিজ্যিক দোকান গড়ে ওঠে, তা আমাদের বোধগম্য নয়।

আপনার মতামত জানান :

মন্তব্য করতে লগইন করুন. লগইন

(0)টি মন্তব্য

কেউ মন্তব্য করেনি :)