বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২২ মাঘ ১৪৩২

ই-পেপার

dainik bangladesh

প্রিন্ট সংস্করণ

জানুয়ারি ২৫,২০২৬, ০২:০৭

সৌদি আরব কি বিরল খনিজের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারবে

গ্রিনল্যান্ড নিয়ে সম্ভাব্য একটি চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে বলে গত বুধবার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ চুক্তির আওতায় গ্রিনল্যান্ডের বিরল খনিজের ওপর যুক্তরাষ্ট্রের অধিকার থাকবে। ট্রাম্পের এ ঘোষণার পর বিরল খনিজের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

পরিবেশবান্ধব জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং আধুনিক সামরিক যন্ত্রপাতিসহ বিভিন্ন প্রযুক্তিতে বিরল খনিজ উপাদানগুলো ব্যবহার করা হয়। এগুলোর উৎপাদন প্রধানত চীনের নিয়ন্ত্রণে রয়েছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্য বলছে, চীন বিশ্বের প্রায় ৯০ শতাংশ পরিশোধিত বিরল খনিজ এবং ৬০ শতাংশ বিরল খনিজসমৃদ্ধ খনির উৎপাদন নিয়ন্ত্রণ করে।

গত সপ্তাহে সৌদি আরবের রিয়াদে ফিউচার মিনারেলস ফোরামে সিএনএনের সঙ্গে কথা বলেছেন মার্কিন জ্বালানি সংস্থা সেফের মিনারেলস সেন্টারের নির্বাহী পরিচালক আবিগেইল হান্টার। তাঁর মতে, চীন যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক এগিয়ে আছে।

আপনার মতামত জানান :

মন্তব্য করতে লগইন করুন. লগইন

(0)টি মন্তব্য

কেউ মন্তব্য করেনি :)