জানুয়ারি ২৪,২০২৬, ০৯:৫৭

এই প্রথম বাংলাদেশেও ভর করেছে চীনের মরণঘাতী করোনাভাইরাস। রোববার বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছে বাংলাদেশের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এছাড়াও আরো তিনজনকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
তবে আজ (সোমবার) জানা গেছে, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে তিনজনই নারায়ণগঞ্জের বাসিন্দা। তবে এ বিষয়ে নারায়ণগঞ্জবাসীকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছেন জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ।
আরও জানা গেছে, আক্রান্তরা সম্পর্কে স্বামী-স্ত্রী এবং ইতালি প্রবাসী। তাদের পরিবারের অন্য সদস্যরা নারায়ণগঞ্জে থাকেন।
জানা গেছে, কিছুদিন পূর্বে ইতালি থেকে দেশে ফেরেন এই যুগল। পরে জ্বর অনুভব করলে তারা একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করান। সেখান থেকে চিকিৎসকরা রাজধানীতে সংশ্লিষ্ট দপ্তরে এ বিষয়ে অবহিত করেন। পরে দফায় দফায় তাদের দুইজনসহ পরিবার স্বজনদের পরীক্ষা নিরীক্ষা করা হয়।
আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, যারা আক্রান্ত হয়েছেন তাদের দুইজন ইতালি থেকে সম্প্রতি বাংলাদেশে এসেছেন। দেশে এলে পরীক্ষা-নিরীক্ষার পর তাদের কভিড-১৯ এ আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত করা হয়। এদের একজনের মাধ্যমে পরে একই পরিবারের আরও এক সদস্য আক্রান্ত হয়েছেন। তিনজনের মধ্যে একজন নারী, দুইজন পুরুষ। তাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।
আপনার মতামত জানান :
মন্তব্য করতে লগইন করুন. লগইন
(0)টি মন্তব্য
কেউ মন্তব্য করেনি :)