বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২২ মাঘ ১৪৩২

ই-পেপার

dainik bangladesh

প্রিন্ট সংস্করণ

জানুয়ারি ২৪,২০২৬, ০৫:৪৩

সীমানা নির্ধারণের সময় সার্ভেয়ারসহ ৩ জনকে পিটিয়ে আহত

সোমবার (৯ মার্চ) বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলার পূর্ব ইলাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দারগার খাল নামক স্থানের চর আনন্দ ও কর্নপুর মৌজার সীমানা নির্ধারণের সময় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুত্ব আহত অবস্থায় সার্ভেয়ার কমল কৃষ্ণ হালদার, চেইনম্যান মামুন, সহকারী চেইনম্যান বাদলকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছেন।
আহত সার্ভেয়ার কমল কৃষ্ণ হালদার অভিযোগ করেন, ভূমি জরিপ রেকর্ড অধিদপ্তরের নির্দেশে তারা সোমবার বিকালে ভোলা সদরের চর আনন্দ ও কর্নপুর মৌজার সীমানা নির্ধারণের জন্য মেশিন বসান ওই সিমানায়। এর কিছুক্ষণ পরে পাশ্ববর্তী রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যানের নির্দেশে স্থানীয় ৬নং ওয়ার্ড মেম্বার সালামের নেতৃত্বে হিরন, লাল মিয়া, সিরাজ, কাজল বাইন্না সহ একদল সন্ত্রানীরা তাদেরকে সিমানা নির্ধারণ করতে বাধা প্রদান করেন।
এ সময় তাদের ২টি সিমানা নির্ধারণের মেশিন ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তারা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তাদের উপর গাছের ঢাল দিয়ে এলোপাথাড়ী ভাবে হামলা করে মেশিন ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে অভিযুক্ত সালেম মেম্বারের ব্যবহৃত মোবাইল নম্বরে বক্তব্য নেয়ার চেষ্টা করেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।রাজাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আমার বিরুদ্ধে যে আভিযোগ করা হয়েছে তা সত্য নয়। তারা যে সিমানা নির্ধারণের জন্য এসেছে তা আমি জানতাম না। পরে আমি খবর পেয়ে ঘটনাস্থলে তাদের দেখতে গিয়েছি।

আপনার মতামত জানান :

মন্তব্য করতে লগইন করুন. লগইন

(0)টি মন্তব্য

কেউ মন্তব্য করেনি :)