জানুয়ারি ২৪,২০২৬, ০৪:৫১

করোনাভাইরাস আক্রন্ত হওয়া রোগীদের পরিচয় প্রকাশ না করতে গণমাধ্যমকেও অনুরোধ জানিয়েছেন আইইডিসিআর-এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সোমবার (৯ মার্চ) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই অনুরোধ জানান আইইডিসিআর-এর অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীদের পরিচয় প্রকাশ করবেন না। এতে আক্রান্ত ও তার পরিবার হয়রানি থেকে রক্ষা পাবে।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়ার মতো কোনো পরিস্থিতি হয়নি। স্কুল-কলেজ বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি হয়নি। করোনাভাইরাসে আক্রান্ত তিনজন শনাক্ত হওয়ার কথা জানিয়ে দেশবাসীকে আতঙ্কিত না হয়ে জনসমাগম হয় এমন জায়গা এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।

ডা. ফ্লোরা বলেন, যারা আক্রান্ত হয়েছেন তাদের দুইজন ইতালি থেকে সম্প্রতি বাংলাদেশে এসেছেন। দেশে এলে পরীক্ষা-নিরীক্ষার পর তাদের কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত করা হয়। আক্রান্ত একজনের মাধ্যমে পরবর্তীতে একই পরিবারের আরও এক সদস্য আক্রান্ত হয়েছেন। তিনজনের মধ্যে একজন নারী, দুইজন পুরুষ। তাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনা আক্রান্ত দেশ থেকে যারা আসবে তাদের নিয়ে সন্দেহ করা হলেও তাদের ঘরের ভেতরে থাকার সুযোগ দিতে হবে।

তবে অবশ্যই তাদের অন্তত চৌদ্দ দিন ঘরে অবস্থান করতে হবে। রোগটির সংক্রমণ নেই এমন বিষয় নিশ্চিত না হয়ে বিদেশ ফেরতে কেউ যেনো ঘর থেকে না বের হন, সে বিষয়েও সতর্ক করা হয়েছে এই সংস্থাটির পক্ষ থেকে।তিনি বলেন, বিদেশ থেকে এলেই কাউকে করোনা আক্রান্ত এমন ভাবার কোনো কারণ নেই। তবে, অবশ্যই তিনি আসার পর ১৪ দিন আইসোলেশনে বা নিজের বাড়িতেই সাবধানে থাকবেন।বিদেশ ফেরতদের নিয়ে অন্যদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে ফ্লোরা বলেন, বিদেশ থেকে এসে যারা বাড়িতে যাচ্ছেন। অথবা কেরোনা আক্রান্ত হওয়ার সন্দেহ হলেই তার সঙ্গে বাড়ির মালিকরা অসহযোগিতামূলক আচরণ করবেন না।তাদের ঘরেই থাকতে দেবেন। কারণ, তারা বাইরে থাকলে এটি ছড়িয়ে যাবার আশঙ্কা বেড়ে যাবে। তাই এ বিষয়ে সবাইকে সহযোগিতার মনোভাব রাখতে হবে।করোনায় আক্রান্তদের পরিচয় প্রকাশ করবেন না: ফ্লোরা
আপনার মতামত জানান :
মন্তব্য করতে লগইন করুন. লগইন
(0)টি মন্তব্য
কেউ মন্তব্য করেনি :)