ফেব্রুয়ারি ০১,২০২৬, ০৫:২০

ভালোবাসার সম্পর্ক সব সময় একরকম যায় না। যখন সে আনন্দে থাকে, মনে হয়—তার থেকে ভালো আর কেউ আমাকে বোঝে না। আবার কোনো কোনো দিন এমনও যায়, মনে হয়—এ জীবনে সে না এলেই বুঝি ভালো হতো। সম্পর্কে মনোমালিন্য, টানাপোড়েন যেমন থাকে, তেমন ভালোবাসাও থাকে। সম্পর্কের কিছু বিষয় আছে, যা দেখেই আন্দাজ করে নিতে পারবেন আপনার সঙ্গী ঠিক কেমন। আবহাওয়া বার্তার মতোই সম্পর্কে সঙ্গীর আচার–আচরণের সংকেতগুলোকে আজকাল ফ্ল্যাগ মানে পতাকা দিয়ে বিচার করার চল। এগুলোকে বলা হচ্ছে ‘রিলেশনশিপ ফ্ল্যাগ’ বা সম্পর্কের পতাকা।
সহজ কথায় বলতে গেলে, সম্পর্কের পতাকা হলো এমন কিছু লক্ষণ, যা দেখে আপনি আপনার সঙ্গীকে একনজরে বুঝে নিতে পারেন। তাঁর আচার–ব্যবহার থেকে তাঁর বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কেও একটি ধারণা করে নিতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে লাল ও সবুজ পতাকা বেশি পরিচিত; যেখানে রেড ফ্ল্যাগ (লাল পতাকা) নেতিবাচক ও গ্রিন ফ্ল্যাগ (সবুজ পতাকা) ইতিবাচক। লাল–সবুজের বাইনারির বাইরেও আলাদা আলাদা সম্পর্কের পতাকা রয়েছে, যা দিয়ে সঙ্গীর প্রকৃত আচরণ সম্পর্কে ধারণা করতে পারেন।
আপনার মতামত জানান :
মন্তব্য করতে লগইন করুন. লগইন
(0)টি মন্তব্য
কেউ মন্তব্য করেনি :)